ভোট দিতে এসে প্রাণ গেল মনু মিয়ার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ এক ভোটারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটে

2026-02-12T16:53:01+00:00
2026-02-12T16:53:01+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভোট দিতে এসে প্রাণ গেল মনু মিয়ার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৩৪)
X

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ এক ভোটারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনু মিয়া (৬২)। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। নগরীর ব্যাটারিগলির মধুবন গলির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকক্ষে প্রবেশের আগে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান তিনি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফারুক আহমেদ বলেন, ওই ব্যক্তি ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনু মিয়ার বড় ছেলে শাকিল বলেন, বাবা সকালে ভোট দিতে কাজীর দেউরি বালক স্কুলে যান। তিনি ভোট দেওয়ার জন্য লাইনেও দাঁড়ান। কিন্তু ভোট কক্ষে প্রবেশের আগে তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। তাকে দ্রুত বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy