চট্টগ্রামে ভোট দিলেন তামিম ইকবাল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

মাঠের লড়াইয়ে তামিম ইকবাল বরাবরই চট্টগ্রামের গর্ব, তবে আজ তিনি উপস্থিত হয়েছিলেন একজন সচেতন নাগরিক হিসেবে। জাতীয় ক্রিকেট

2026-02-12T17:32:39+00:00
2026-02-12T17:32:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ভোট দিলেন তামিম ইকবাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৫৯)
X

মাঠের লড়াইয়ে তামিম ইকবাল বরাবরই চট্টগ্রামের গর্ব, তবে আজ তিনি উপস্থিত হয়েছিলেন একজন সচেতন নাগরিক হিসেবে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশসেরা ওপেনার তামিম ইকবাল আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চট্টগ্রাম-৯ আসনের ভোটার হিসেবে সকাল ১১টার দিকে নগরের এস এস খালেদ রোড এলাকায় অবস্থিত আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) পৌঁছান তিনি। এসময় তাঁর সাথে ভাই ক্রিকেটার নাফিস ইকবালকেও দেখা যায়। কেন্দ্র প্রাঙ্গণে তারকা এই ক্রিকেটারের উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

​নির্বাচনী প্রোটোকল অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তামিম ইকবাল জানান, সুন্দর পরিবেশে জীবনের প্রথম ভোট দিলাম, খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি সবাই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy