কেন্দ্র না ছাড়লে স্বতন্ত্রপ্রার্থীর এজেন্টের ছেলেকে হত্যার হুমকি

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্রপ্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর কেন্দ্র না ছাড়লে ছেলেকে হত্যা করার হুমকি

2026-02-12T17:45:19+00:00
2026-02-12T17:45:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেন্দ্র না ছাড়লে স্বতন্ত্রপ্রার্থীর এজেন্টের ছেলেকে হত্যার হুমকি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৬৮)
X

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্রপ্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর কেন্দ্র না ছাড়লে ছেলেকে হত্যা করার হুমকি দিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রাজ্যই ইউনিয়নে মধ্যরাজ্যই এলাকায় এই ঘটনা ঘটে।

সুত্র জানায়, রাজ্যই ইউনিয়নে মধ্যরাজ্যই বালিকা সরকারি উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রে ভোটের অনিয়মের প্রতিবাদ করেন কনক। 

এজেন্ট কনক বলেন, আমি কেন্দ্রে এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমার ছেলের নাম্বারে কল আসে। কল রিসিভ করতেই অপহরণকারিরা বলে আমি এজেন্ট নিয়ে কেন্দ্র না ছাড়লে ছেলেকে মেরে ফেলবে। পরে আমি কেন্দ্র থেকে বের হয়ে আসি। এখন ছেলের নাম্বারে ফোন দিলেও রিসিভ করছে না। কে বা কারা অপহরণ করেছে, তা আমার জানা নেই।

এবিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy