ভোটের গোপনীয়তা ভঙ্গ করে ব্যালট পেপারের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে বদরুল হুদা নামে এক যুবককে ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট আল নাদরুন বিন আকন।
কেন্দ্র সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে বদরুল হুদা গোপন কক্ষে প্রবেশ করে ব্যালট পেপারের ভিডিও ও ছবি ধারণ করেন। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়
পরে কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের আল নাদরুন বিন আকন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।
প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম বলেন, “ভোটের গোপনীয়তা রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। কোনো ভোটার গোপন কক্ষে ছবি বা ভিডিও ধারণ করতে পারেন না। আইন লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচন সংশ্লিষ্ট আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।