প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম (ভিজিট : ৪১৮)

X
অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিলাইছড়ি উপজেলায় ১০হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়লাভ করেন ধানের শীষের প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান।
রিকশা প্রতীকের স্বতন্ত্র পার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক ৩৬৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর স্থান অর্জন করেছেন।
গণভোটে "না" সর্বমোট ৯ হাজার ৫ শত ৭ ভোট পায়। "হ্যাঁ" ভোট থেকে অতিরিক্ত ৭হাজার ৫১৮ ভোট বেশি পেয়ে "না" এগিয়ে রয়েছে।
উপজেলার সকল কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পাদনের লক্ষে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তাসহ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর স্ব-অবস্থানে তৎপর থাকতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, উপজেলার সর্বমোট ২৪ হাজার ৫শ ১৫ ভোটার হতে ১২ হাজার ৪ শত ৩৮ ভোট আদায় হয়। যা মোট ভোটারের শতকরা ৫০.৪২% ভোট আদায় হয়েছে। নষ্ট বা অবৈধ পাওয়া যায় ৯৪২ টি ভোট।