প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২১ এএম (ভিজিট : ১৭০)

X
সংগৃহীত ছবি
এবারের নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে অন্যতম ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
বেসরকারি তথ্যমতে, ঢাকা-৮ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।
ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, জনগণের সমর্থনে এই জয় এসেছে। যেহেতু সরকারি ঘোষণা এখনও আসেনি তাই সবাই সংযত থাকবেন। আগামীকাল সরকারিভাবে ফলাফল ঘোষণা হলে আমরা সবাই বিজয়োল্লাস করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে এবার মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন। আর নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।