গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম নির্বাচিত

মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ২১৫, গোপালগঞ্জ-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর

2026-02-13T15:31:06+00:00
2026-02-13T15:31:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম নির্বাচিত
মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ১৯৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ২১৫, গোপালগঞ্জ-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ প্রতীকে প্রায় ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। প্রতি কেন্দ্রের এজেন্টদের ফলাফল ও পোস্টাল ভোটসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, সেলিমুজ্জামান সেলিম ১৪ হাজার ৯০৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হামিদ পেয়েছেন ৩৩ হাজার ৬৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম শিমুল পেয়েছেন ২০ হাজার ৯৪৩ ভোট।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy