ঝিনাইদহে চারটি আসনের তিনটিতেই জামায়াত বিজয়ী

ঝিনাইদহ ও হরিণাকুন্ডু প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহ ৪টি সংসদীয় আসনের একটিতে বিএনপির ধানের শীষ এবং বাকী তিনটিতে জামায়াতের দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে।ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ

2026-02-13T16:13:04+00:00
2026-02-13T16:13:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে চারটি আসনের তিনটিতেই জামায়াত বিজয়ী
ঝিনাইদহ ও হরিণাকুন্ডু প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ৭৬)
X

ঝিনাইদহ ৪টি সংসদীয় আসনের একটিতে বিএনপির ধানের শীষ এবং বাকী তিনটিতে জামায়াতের দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে। 

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫শ’ ৯৮ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের এস এম মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫শ’ ৭৭ ভোট। এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে বিজয়ী হয়েছে। এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ২৫ হাজার ২শ’ ৭৮ জন।  

ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু) আসনের ১৮৫টি কেন্দ্রের সর্বশেষ ফলাফলে জামায়াতের আলী আজম মোহাম্মদ আবু বকর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬শ’ ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুল মজিদ পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭ ভোট।

এই আসনে মোট ৫ লাখ ৬ হাজার ৬শ’ ৩২ ভোট এর মধ্যে পুরুষ ভোট রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭শ ৭৮ ভোট এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮শ’ ৯৭ ভোট। 

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর- মহেশপুর) আসনে জামায়াতের প্রার্থী মোঃ মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭২ হাজার ৪শ’ ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের মেহেদী হাসান রনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৮২ ভোট। এই আসনে মোট কেন্দ্র ছিল ১৬৬টি এবং মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ১৫ জন।

ঝিনাইদহ-৪ (সদরের আংশিক এবং কালীগঞ্জ) আসনের জামায়াতের প্রাথী মাও: আবু তালেব দাঁড়িপাল্লা প্রতীকে ১লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫হাজার ৭শ’৫০ ভোট এবং ধানের শীষের রাশেদ খান পেয়েছেন ৫৫ হাজার ৬শ’৭০ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৩লাখ ৩৩ হাজার ৪শ’৬১ ভোট।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy