স্পেনের গ্রুপে ইংল্যান্ড, ফ্রান্সের প্রতিপক্ষ ইতালি-বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও স্পেন পড়েছে নেশন্স লিগের একই গ্রুপে। ইউরোপের দেশগুলোর প্রতিযোগিতা নেশন্স লিগের ড্র

2026-02-13T18:31:29+00:00
2026-02-13T18:31:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্পেনের গ্রুপে ইংল্যান্ড, ফ্রান্সের প্রতিপক্ষ ইতালি-বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ৪৮)
প্রতিপক্ষের বিপক্ষে গোলের পর উচ্ছ্বসিত স্পেনের ফুটবলাররা-ফাইল ছবি
X

প্রতিপক্ষের বিপক্ষে গোলের পর উচ্ছ্বসিত স্পেনের ফুটবলাররা-ফাইল ছবি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও স্পেন পড়েছে নেশন্স লিগের একই গ্রুপে। ইউরোপের দেশগুলোর প্রতিযোগিতা নেশন্স লিগের ড্র হয়েছে বৃহস্পতিবার। এতে লিগ ‘এ’ এর তিন নম্বর গ্রুপে স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে পড়েছে ২০২৩ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র।
লিগ ‘বি’ থেকে শীর্ষ স্তরে উঠে এসেছে ইংল্যান্ড। চলতি বছরের বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে নিজেদের গ্রুপে পেয়েছে তারা। নেশন্স লিগে টানা দ্বিতীয় বছর একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও ইতালি। লিগ ‘এ’ এর এক নম্বর গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও তুরস্ক।
সাবেক ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে দুই নম্বর গ্রুপে পেয়েছে জার্মানি। তাদের অন্য দুই প্রতিপক্ষ সার্বিয়া ও গ্রিস। চার নম্বর গ্রুপে শিরোপাধারী পর্তুগালের তিন প্রতিপক্ষ ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস। ইউক্রেইনে আগ্রাসনের দায়ে এই টুর্নামেন্টে নেই রাশিয়া।
২০২৬-২৭ মৌসুমে নেশন্স লিগে কে কোন গ্রুপে:
লিগ ‘এ’
গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস
গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস
লিগ ‘বি’
গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড
গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, কসোভো
গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া, রোমানিয়া, সুইডেন
লিগ ‘সি’
গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস, মলডোভা
গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা
লিগ ‘ডি’
গ্রুপ ডি১: জিব্রাল্টার/লাটভিয়া, মাল্টা/লুক্সেমবার্গ, অ্যান্ডোরা
গ্রুপ ডি২: লিথুনিয়া, আজারবাইজান, লিখটেনস্টাইন।
জিব্রাল্টার ও লাটভিয়া এবং মাল্টা ও লুক্সেমবার্গের অবস্থান নির্ভর করছে রেলিগেশন প্লে-অফের উপর।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy