পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী জয়ী

ভাঙ্গুড়া প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী ও জেলা জামায়াতের

2026-02-13T18:49:30+00:00
2026-02-13T18:49:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী জয়ী
ভাঙ্গুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৩০৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী ও জেলা জামায়াতের (তরবিয়াত) সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আলী আছগার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

স্বাধীনতার ৫৪বছর পর আঃলীগ-বিএনপি দুর্গখ্যাত আসনটি দখলে নিয়েছে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট প্রার্থী। এই আসনের ১শ' ৭৬ টি কেন্দ্রের সব কটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াতের মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী ও জেলা জামায়াতের (তরবিয়াত) সহকারী সেক্রেটারী অধ্যাপক আলী আছগার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪শ'৭৫ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১লাখ ৪৪ হাজার২শ'৬ ভোট।স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৩৮হাজার ২৭ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।মোট ৪লাখ ৮৬ হাজার ৮শ' ৪ভোটারের মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৮শ' ১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রায়োগ করেন।

প্রদত্ত ভোটের হার ৭০.২২%। বৃহস্পতিবার মধ্য রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

উল্লেখ্য আসনটিতে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy