গাজীপুরে মোট বাতিল ভোট ১ লাখ ৪০ হাজার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরে ৫টি আসনের সংসদীয় ভোট ও গণভোটে মোট ১লাখ ৪০হাজার৮৩৮টি ভোট বাতিল হয়েছে। এর মধ্যে সংসদীয় বাতিল ভোট

2026-02-13T16:11:13+00:00
2026-02-13T16:11:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গাজীপুরে মোট বাতিল ভোট ১ লাখ ৪০ হাজার
গণভোটের ব্যালট ব্যাপক হারে বাতিল
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ৮৪)
X

গাজীপুরে ৫টি আসনের সংসদীয় ভোট ও গণভোটে মোট ১লাখ ৪০হাজার৮৩৮টি ভোট বাতিল হয়েছে। এর মধ্যে সংসদীয় বাতিল ভোট সংখ্যা হলো ২৪ হাজার ৯৬৩টি এবং গণভোটে বাতিল ভোট সংখ্যা হলো-১লাখ ১৫ হাজার ৮৭৫টি।

গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত (বেসরকারিভাবে প্রকাশিত) ফলাফল সীটে এ তথ্য পাওয়া গেছে।  

গাজীপুর-১ সংসদীয় আসনের ২৩৮টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৮২হাজার ২৪৪। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৭৪হাজার ৪৯৪ এবং বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ৭৫০টি। 

এ আসনে গণভোটে বাতিল ভোটের সংখ্যা ৩১হাজার ৫৮৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা-৩লাখ ৫০ হাজার ৫৭১টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-৩লাখ ৮২হাজার ১৫৭টি।

গাজীপুর-২ সংসদীয় আসনের ২৭৩টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩লাখ ৫৯হাজার ৪৬৪। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫০হাজার ৯৮৩ এবং বাতিল ভোটের সংখ্যা ৮ হাজার ৪৮১।

এ আসনে গণভোটে বাতিল ভোটের সংখ্যা ১৯হাজার ৬৬০টি। মোট বৈধ ভোটের সংখ্যা-৩লাখ ৪০ হাজার ৬৪৩টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-৩লাখ ৬০হাজার ৩০৩টি।

গাজীপুর-৩ সংসদীয় আসনের প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩হাজার ৯৭২। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯৫হাজার ৬৯২ এবং বাতিল ভোটের সংখ্যা ৮হাজার ২৮০।

গণভোটে এ আসনে বাতিল ভোটের সংখ্যা ২৮হাজার ৪৪১টি। মোট বৈধ ভোটের সংখ্যা- ২লাখ ৭৫ হাজার ৬২১টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-৩লাখ ৪হাজার ৬২টি।

গাজীপুর-৪ আসনের মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪হাজার ৪৪। মোট বৈধ ভোটের সংখ্যা ১লাখ ৯৯ হাজার ৬৮৯। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৩৫৫টি। 

এ আসনে গণভোটে বাতিল ভোটের সংখ্যা ১৭হাজার ৯০৯টি।  মোট বৈধ ভোটের সংখ্যা-১লাখ ৮৫ হাজার ৮৪১টি।  সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-২লাখ ৩হাজার ৭৫০টি।

গাজীপুর-৫ আসনের মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ২৯হাজার ৯২৯। মোট বৈধ ভোটের সংখ্যা ২লাখ ২৫হাজার ৫৫২। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৩৭৭।

এ আসনে গণভোটে বাতিল ভোট সংখ্যা ১৮হাজার ২৭৯টি ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা-২ লাখ ১১ হাজার ৭১৯টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-২ লাখ ২৯হাজার ৯৯৮টি। 

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সংসদীয় ব্যালটে প্রার্থীর নির্ধারিত প্রতীকে সঠিকভাবে সীল না মারা, সীল ছাড়া ব্যালট বাক্সে ফেললে এবং গণভোটের ব্যালটের বেলা ঘেষণাপত্র না থাকা, ঠিকভাবে নির্ধারিত স্থানে সীল না মারা, স্বাক্ষর এবং ভেরিফিকেশন থাকার কারণে ভোট বাতিল হয়ে থাকে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy