বিশ্বকাপ শেষ আয়ারল্যান্ড অধিনায়কের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে চলতি পথে ধাক্কা খেয়েছে আয়ারল্যান্ড। টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক পল স্টার্লিং। কলম্বোয় অস্ট্রেলিয়ার

2026-02-13T20:08:24+00:00
2026-02-13T20:08:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ শেষ আয়ারল্যান্ড অধিনায়কের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৪১)
 পল স্টার্লিং
X

পল স্টার্লিং

টি-টোয়েন্টি বিশ্বকাপে চলতি পথে ধাক্কা খেয়েছে আয়ারল্যান্ড। টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক পল স্টার্লিং। কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানে হেরে যাওয়া ম্যাচটিতে হাঁটুর লিগামেন্টে চোট পান তিনি। 
ম্যাচের দিন জশ ইংলিসের ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে আঘাত পান স্টার্লিং। পরে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওপেনিংয়ে নামলেও মাত্র এক বল খেলে খুঁড়িয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ব্যাটার। পরে আর ব্যাটই করতে পারেননি। 
স্টার্লিংয়ের পরিবর্তে দলে ২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটার স্যাম টপিংকে নেওয়া হয়েছে। তার এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। চলতি আসরে দুই ম্যাচেই হেরেছে আয়ারল্যান্ড। শনিবার কলম্বোতে ওমানের বিপক্ষে মাঠে নামবে দলটি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy