সেমির প্রথম লেগেই বার্সাকে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে ৪-০

2026-02-13T20:43:21+00:00
2026-02-13T20:43:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেমির প্রথম লেগেই বার্সাকে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৫৫)
 কোপা দেল রের ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ।
X

কোপা দেল রের ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।  আক্রমণভাগে ঝড় তুলে ডিয়েগো সিমিওনের দল কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় প্রথম ৪৫ মিনিটেই। 
গতবার শিরোপার পথে বার্সেলোনা সেমিফাইনালে জয় পেয়েছিল এবং ৩২তমবারের মতো কোপা দেল রে ঘরে তুলেছিল। এবার অবশ্য ভিন্ন অভিজ্ঞতাই হচ্ছে তাদের! ম্যাচের শুরুতেই সব আয়োজন সম্পন্ন করে অ্যাটলেটিকো। এরিক গার্সিয়ার ব্যাকপাস গোলরক্ষক হোয়ান গার্সিয়ার পায়ের নিচ দিয়ে গড়িয়ে যায় নিজেদের-ই জালে। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা আঁতোয়ান গ্রিজমান।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় স্বাগতিকরা। প্রতিটি আক্রমণেই গোলের সম্ভাবনা তৈরি হচ্ছিল। প্রথমার্ধে বার্সেলোনার একমাত্র উল্লেখযোগ্য সুযোগ আসে ফেরমিন লোপেজের শটে। যদিও সেটি পোস্টে লেগে ফিরে আসে। বিপরীতে ৩৩ মিনিটে তৃতীয় গোলটি তুলে নেয় অ্যাটলেটিকো। নতুন ক্লাবের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন লুকম্যান।
প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার জোরালো শটে ১১ ম্যাচের গোলখরা কাটান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। তাতে প্রথম ৪৫ মিনিটেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধে বার্সা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। রবার্তো লেভানদোভস্কির পাস থেকে কুবারসি বল জালে জড়ালেও ভিএআরের দীর্ঘ পর্যালোচনার পর সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত অফসাইডের সিদ্ধান্ত বহাল থাকে। 
ম্যাচের শেষ দিকে বিপর্যয় আরও বাড়ে বার্সেলোনার। বদলি হিসেবে নামা অ্যালেক্স বায়েনাকে গোলমুখে এগোনোর সময় ফাউল করায় লাল কার্ড দেখেন গার্সিয়া। আর এই পরাজয়ে ৩ মার্চ নিজেদের মাঠে ফিরতি লেগে ১০বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর বিপক্ষে কঠিন সমীকরণের মুখে বার্সেলোনা। এখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনও পথ খোলা নেই কাতালানদের।
 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy