মৌলভীবাজারের আওয়ামী লীগের দূর্গে বিএনপির হানা

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি। প্রথমবারের মতো জেলার চারটি সংসদীয় আসনেই ধানের শীষ

2026-02-13T20:55:29+00:00
2026-02-13T20:55:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারের আওয়ামী লীগের দূর্গে বিএনপির হানা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ১০৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি। প্রথমবারের মতো জেলার চারটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা একযোগে বিজয়ী হয়েছেন। প্রতিটি আসনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার চারটি আসনের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজারের চার আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিলো ১১৩টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মোট ভোটকেন্দ্র ছিলো ১০৩টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৬৭ হাজার ৭২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ১৫৩ ভোট।

মৌলভীবাজার-৩ আসনে মোট ভোটকেন্দ্র ছিলো ১৭৫টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট।

মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটকেন্দ্র ছিলো ১৬৩টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy