নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনে বিজয়ীদের ফলাফলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার

2026-02-14T10:22:03+00:00
2026-02-14T10:26:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ এএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১০:২৬ এএম  (ভিজিট : ১৬০)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনে বিজয়ীদের ফলাফলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেওয়ার পর শুক্রবার রাতে ইসি সচিব আখতার আহমেদের সই করা গেজেট প্রকাশ হয়।

২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও গেজেট হয়েছে ২৯৭ আসনের। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেওয়া হবে।

এ ছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে। এদিকে গেজেট প্রকাশ হওয়ায় দ্রুতই নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর উদ্যোগ নেবে সরকার। সামনে রমজান থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নতুন এমপিদের ‘রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি’ দ্বারা শপথ পড়ানোর কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সংবিধান অনুযায়ী, নির্বাচিত হওয়ার তিন দিনের মধ্যে কেউ শপথ না পড়ালে প্রধান নির্বাচন কমিশনার এমপিদের শপথ পড়াতে পারবেন। 

এর আগে শুক্রবার দুপুরে, নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। এ হার ২৯৭ আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে। আর গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০.২৬ শতাংশ। ২৯৯ আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে এ হার।




  বিষয়:   গেজেট  ফলাফল  নির্বাচন  ২৯৭ আসন  নির্বাচন কমিশন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy