প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৩ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৪:৩০ পিএম (ভিজিট : ৫৪)

X
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজ শনিবার দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩২ মিনিটে হবে।