ভারতে হাতির আক্রমণে একই পরিবারের চারজনসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এক দল বন্য হাতির আক্রমণে অন্তত ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে একই পরিবারের চারজনও

2026-02-14T16:29:29+00:00
2026-02-14T16:29:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতে হাতির আক্রমণে একই পরিবারের চারজনসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ৬০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এক দল বন্য হাতির আক্রমণে অন্তত ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে একই পরিবারের চারজনও রয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতএ হঠাৎ গন্ডওয়ার গ্রামে ঢুকে হাতিগুলো চারজন পরিবারের সদস্যসহ ছয়জনকে পিষে মেরে ফেলে।
হাজারিবাগ পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা বিকাশ কুমার উজ্জ্বল এ তথ্য জানান।

তিনি জানান, মৃতদের মধ্যে চারজন একই পরিবারের। এক শিশুও গুরুতর আহত হয়েছে। তাকে হাজারিবাগের সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এই হাতির দলটি বিগত কয়েকদিন ধরে বোকারো, রামগড় এবং হাজারিবাগ জেলায় ঘুরাফেরা করছিল এবং আগে বোকারোতেও কয়েকজনের প্রাণহানি ঘটিয়েছিল বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy