ময়মনসিংহে ‘বিড়ি চাওয়া’ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই এলাকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সোহেল (৩০) নামের এক

2026-02-14T17:07:24+00:00
2026-02-14T17:07:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে ‘বিড়ি চাওয়া’ নিয়ে সংঘর্ষে যুবক নিহত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৭৭)
X

ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই এলাকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সোহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন ভুট্টোর পানের দোকানের সামনে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ৭-৮ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাথাড়ি মারধর ও লাঠির আঘাতে সোহেল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত সোহেল চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

ওসি জানান, খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy