এমপি হয়েই সংসদীয় আসনের দুই উপজেলাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনটিতে প্রায় অর্ধলক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করা জামায়াতে ইসলামের দাড়িপল্লা মার্কার

2026-02-14T19:40:16+00:00
2026-02-14T19:40:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এমপি হয়েই সংসদীয় আসনের দুই উপজেলাকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ২৮২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনটিতে প্রায় অর্ধলক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ করা জামায়াতে ইসলামের দাড়িপল্লা মার্কার প্রার্থী ও  নীলফামারী জেলা জামায়াতের আমির সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তারের সাথে বিভিন্ন মহলের সৌজন্য সাক্ষাতের সময় তিনি সংসদীয় আসনের দুই উপজেলা (ডোমার-ডিমলা) এর সকারী দপ্তর থেকে শুরু করে সকল ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

ডোমার-ডিমলার প্রিয় মানুষ এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি আপনাদের আস্থা, ভালোবাসা ও ত্যাগের বিজয়। আপনারা আমাকে যে বিশ্বাসের আমানত দিয়েছেন, তা আমার জন্য যেমন সম্মানের তেমনি এক বিশাল দায়িত্ব। বিভাজন নয় সম্প্রীতিই হবে আমাদের শক্তি। প্রতিযোগিতা নয় সহযোগিতাই হবে অগ্রগতির পথ। আমি নির্দিষ্ট কোনো দলের প্রতিনিধি হিসেবে নয় আপনাদে সকলের সেবক হিসেবে কাজ করতে চাই। এমপি বা শাসক হিসেবে নয়, একজন খাদেম হিসেবে আপনাদের সকলের পাশে থাকতে চাই। মুরুব্বিদের প্রজ্ঞাময় পরামর্শ ও তরুনরেদের উদ্যমী নেতৃত্বকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে, ইনশাআল্লাহ্।

নির্বাচনে আমার যেসব ভাই-বোনেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন মহান আল্লাহ্ আপনাদের ত্যাগ কবুল করেছেন। সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আসুন, ঐক্য, আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একসাথে গড়ে তুলি দুর্নীতিমুক্ত আমাদের প্রিয় ডোমার-ডিমলা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy