আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান বুলবুলের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার রাতে দেশে ফিরেছেন। বিদেশে অফিসিয়াল দায়িত্ব শেষ করে তিনি

2026-02-14T20:11:58+00:00
2026-02-14T20:11:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান বুলবুলের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৫৩)
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
X

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার রাতে দেশে ফিরেছেন। বিদেশে অফিসিয়াল দায়িত্ব শেষ করে তিনি ঢাকায় ফেরেন। তিনি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাননি। আইসিসির ম্যাচ দেখার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বুলবুল।
আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়েছিল তিনি যেন এই ম্যাচে উপস্থিত থাকেন। তবে আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
জানা গেছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়টি তার না যাওয়ার সঙ্গে সম্পর্কিত। এ কারণে তিনি সরাসরি কলম্বো না গিয়ে ঢাকায় ফিরে আসেন। দেশে ফেরার আগে তিনি কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় অংশ নেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy