প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম (ভিজিট : ৩২১)

X
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা রাজনীতিতে উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিককে ‘বর পুত্র’ হিসেবে উল্লেখ করেছেন অবিভক্ত আড়িয়ল–বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রনি মুন্সী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিগাঁওয়ে আসলাম মোল্লার বাড়িতে নির্বাচন-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রনি মুন্সী বলেন, ক্রিকেট জগতে যেমন ব্রায়ান লারাকে বর পুত্র বলা হয়, তেমনি টঙ্গীবাড়ির রাজনীতিতে আলী আসগর রিপন মল্লিক এখন বর পুত্র হিসেবে পরিচিত। তিনি দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের পাশে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। বক্তব্যে তিনি নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অতীতের সব বিভেদ ভুলে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা হাজি মো. ইলিয়াস বেপারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ শেখ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান খান, বালিগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, যুবদল নেতা নুরুল হক মিন্টু ও সুমন মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ হোসেন সেন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী, অবিভক্ত আড়িয়ল–বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের কৌশল নিয়ে আলোচনা হয়। নেতাকর্মীরা দলীয় ঐক্য ও সক্রিয় রাজনৈতিক ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।