অতীত মনে রেখেই স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ইংল্যান্ড

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে আজ শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা নিয়ে মাঠে নামতে চায় ইংল্যান্ড।

2026-02-14T21:42:13+00:00
2026-02-14T21:42:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অতীত মনে রেখেই স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ইংল্যান্ড
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৬৭)
 কোচ ম্যাককালামের সঙ্গে অধিনায়ক হ্যারি ব্রুক।
X

কোচ ম্যাককালামের সঙ্গে অধিনায়ক হ্যারি ব্রুক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে আজ শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা নিয়ে মাঠে নামতে চায় ইংল্যান্ড। কলকাতায় ম্যাচটা শুরু হবে বিকাল ৩-৩০ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।  
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানে হেরে গ্রুপ পর্বে আর ভুলের সুযোগ নেই দলটির সামনে। অন্যদিকে ইতালিকে সহজে হারিয়ে স্কটল্যান্ড এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে নামবে। একই গ্রুপে ইতালি আবার নেপালকে বড় ব্যবধানে হারিয়েছিল, যে নেপাল ইংল্যান্ডকে কঠিন লড়াই উপহার দিয়েছে। 
২০১০ ও ২০২২ বিশ্বকাপের শিরোপা জেতা ইংল্যান্ডের ওই দুই আসরেই শুরুটা ধীরগতির ছিল। পরে ঘুরে দাঁড়িয়ে ট্রফি নিশ্চিত করেছিল তারা। চার বছর আগে সেমিফাইনাল ও ফাইনালে খেলা উইকেট কিপার ব্যাটার ফিল সল্ট মনে করিয়ে দিয়েছেন, ২০২২ আসরে গ্রুপে আয়ারল্যান্ডের কাছে হারের পরও তারা কীভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এবারও সুপার এইটে উঠতে প্রয়োজন স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে নিশ্চিত জয়।
সল্ট ম্যাচের আগে বলেছেন, ‘পেশাদার দল ও ভালো খেলোয়াড়দের পরিচয়ই হলো চাপের মুহূর্তে নিজেদের সেরা খেলাটা বের করে আনা। ২০২২ সালে আমরা সেটা করেছি, এখানেও সেটাই করতে চাই। আমি আগেও বলেছি, আমাদের করণীয় খুবই সহজ। ফলাফল নিয়ে ভাবা বাদ দিতে হবে। প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে এবং নিজেদের সেরাটা মাঠে আনতে হবে।’
স্কটল্যান্ডের বিপক্ষে আগের লড়াইয়ের স্মৃতিও ইংল্যান্ডের স্মৃতিতে আছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বার্বাডোজে দুই দলের একমাত্র টি-টোয়েন্টি সাক্ষাতে ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯০ রান তুলেছিল স্কটল্যান্ড। শেষ পর্যন্ত বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই স্কটিশ দলকে হালকাভাবে নিচ্ছেন না সল্টরা, ‘ওদের বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গেই আমার পরিচয় আছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের বিপক্ষে খেলেছি। তারা ভালো দল, ভালো বোলিং আক্রমণ আছে। দল হিসেবে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছে। এই পরিস্থিতিতে আগেও ছিল তারা। তাই লড়াইটা কঠিনই হবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy