ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

খেলার বাইরের ইস্যুতে অনিশ্চতায় ছিল টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আলোচিত ম্যাচ। আর সেই অনিশ্চয়তা কাটলেও এবার নতুন বিড়ম্বনা অপেক্ষায়।

2026-02-14T22:15:29+00:00
2026-02-14T22:15:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম   (ভিজিট : ৯০)
X

খেলার বাইরের ইস্যুতে অনিশ্চতায় ছিল টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আলোচিত ম্যাচ। আর সেই অনিশ্চয়তা কাটলেও এবার নতুন বিড়ম্বনা অপেক্ষায়। লড়াইয়ের দুই দিন আগে পর্যন্ত কলম্বোর আকাশ মূলত পরিষ্কারই ছিল। তবে শ্রীলংকা আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে আজ রোববার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যকার এই হাইভোল্টেজ বিশ্বকাপ ম্যাচে বৃষ্টির প্রবল শঙ্কা আছে।
কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ ভেন্যু আর প্রেমাদাসায় আজ রোববারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া গরম ও আর্দ্র থাকবে এবং তাপমাত্রা ৩০ক্ক থেকে ৩১ক্ক সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বিকেল জুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশ।
আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে ভারী বজ্রবৃষ্টির আভাস আছে। এর ফলে টস বিলম্বিত হতে পারে অথবা ওভার কমিয়ে খেলা হতে পারে। রাত ৮টার পর আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও রাতভর হালকা বৃষ্টির শঙ্কা থেকেই যাচ্ছে।
তবে প্রেমাদাসা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং সেখানকার মাঠকর্মীরা কলম্বোর ক্রান্তীয় বৃষ্টিপাত মোকাবিলায় দক্ষ। অন্যান্য অনেক আন্তর্জাতিক মাঠের মতো শুধু পিচ নয়, প্রেমাদাসায় পুরো খেলার মাঠ ঢেকে রাখার মতো পর্যাপ্ত কভার রয়েছে। এটি শুরুতেই আউটফিল্ডকে ভিজে যাওয়া থেকে রক্ষা করে।
মাঠকর্মীরা হাতে করে পানি এক কভার থেকে অন্য কভারে ঠেলে সীমানার ড্রেন পর্যন্ত নিয়ে যান। এই পদ্ধতিটি যান্ত্রিক ‘সুপার সপার’ ব্যবহারের চেয়েও দ্রুত ও কার্যকর। সাধারণত ভারী বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে। এর আগের দিন শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভারতের নির্ধারিত অনুশীলন সেশনে ব্যাঘাত ঘটাতে পারে।
এমনিতে কলম্বোর আবহাওয়া এখন শুষ্ক থাকার কথা, তাই এই সময়ে বৃষ্টি হওয়াটা কিছুটা অস্বাভাবিক। এখন পর্যন্ত এই টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকায় কোনো ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়নি। যদিও শ্রীলঙ্কা বনাম ওমান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর হয়েছিল।
বর্তমানে ভারত ও পাকিস্তান দুই দলই দুই ম্যাচ খেলে চার পয়েন্ট করে অর্জন করেছে। তবে ৩.০৫০ নেট রান রেট নিয়ে ভারত তাদের গ্রুপে পাকিস্তানের (০.৯৩২) চেয়ে এগিয়ে আছে। যদি বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে দুই দলই এক পয়েন্ট করে পাবে, কারণ গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো ‘রিজার্ভ ডে’ নেই।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy