সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় খুলনা জেলা প্রশাসনের ধন্যবাদ জ্ঞাপন

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের স্থানীয়

2026-02-15T15:36:56+00:00
2026-02-15T16:09:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় খুলনা জেলা প্রশাসনের ধন্যবাদ জ্ঞাপন
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৪:০৯ পিএম  (ভিজিট : ৩৭)
X

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো: আরিফুল ইসলাম সভার সভাপতিত্ব করেন।

সভায় সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো: খায়রুল আনাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী নয়, সকলের সমন্বয়ে সফল হয়েছে। তিনি রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে মৎস্য বিভাগের সহযোগিতা কার্যক্রমও জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক মো: নজরুল ইসলাম বলেন, খুলনা জেলায় আমন মৌসুমে ৯৫ শতাংশ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। ইরি চাষে ৯২ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হবে। পর্যাপ্ত সার মজুদ রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল উদ্ধারে এ পর্যন্ত ১২৬টি অভিযান ও ৩০টি মোবাইলকোর্টে ৩৬৬টি জাল ধ্বংস এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে ১৮টি অভিযান ও দুইটি মোবাইলকোর্টে সাড়ে ৩৮ কেজি পুশ ধ্বংস ও সাড়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, আসন্ন রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রমজানে ফাউন্ডেশনের যাকাতবোর্ডে যাকাত প্রদানের অনুরোধ করেন, যা আয়কর মুক্ত।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুন এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy