মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মত প্রকাশের কারণেঅন্তর্বর্তী সরকারের সময়েকোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।আজ

2026-02-15T17:24:16+00:00
2026-02-15T17:24:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ১০৩)
X

মত প্রকাশের কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্নাকেও মত প্রকাশের কারণে কারাবরণ করতে হয়নি। এ বিষয়ে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রযন্ত্রের কাছে নিশ্চয়ই ভিন্ন কোনো তথ্য ছিল।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১৮ মাসের সময়ে সফলতা বা ব্যর্থতা— এভাবে মূল্যায়নের কিছু নেই। তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন এবং বলেন, চূড়ান্ত মূল্যায়ন করবে জনগণ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ফয়েজ আহমদ তৈয়্যব–এর দেশত্যাগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ফয়েজ তৈয়্যব আগে থেকেই বিদেশে অবস্থান করতেন। রাষ্ট্রীয় দায়িত্ব শেষ করে তিনি নিজ গন্তব্যে ফিরে গেছেন। প্রায় দেড় বছর পরিবারের বাইরে থাকার পর তিনি নেদারল্যান্ডসে অবস্থানরত পরিবারের কাছে ফিরে গেছেন। এ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy