দেশে এরচেয়ে সুন্দর ইলেকশন হয়েছে কি না সন্দেহ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধান

2026-02-15T17:45:44+00:00
2026-02-15T17:54:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশে এরচেয়ে সুন্দর ইলেকশন হয়েছে কি না সন্দেহ: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৫:৫৪ পিএম  (ভিজিট : ১২০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

প্রেস সচিব বলেন, এবার এমন একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। আর এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে দৃষ্টি রাখবেন।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদে নির্বাচনের বিষয়ে একটা সফল, ঐতিহাসিক ও ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। উপদেষ্টারা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছেন।

‘‘প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এটা একটা মহাসাফল্য। এটা বাংলাদেশে– মানে এর চেয়ে সুন্দর ইলেকশন, ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কি না সন্দেহ।’ এছাড়া হোম মিনিস্ট্রির যতগুলো প্রতিষ্ঠান আছে, ল-এনফোর্সিং এজেন্সি আছে– পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার –সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। সেনাবাহিনী খুব প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে।’’

তিনি বলেন, ক্যাবিনেটে বলা হয়, এই ইলেকশনটা অনেক দিক দিয়ে খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একটা বড় বিষয়– সবাই যেটা তুলে ধরেছেন, এটা এমন একটা ইলেকশন হয়েছে, যেখানে ফার্স্ট টাইম আমরা ভালো একটা বিরোধী দল দেখতে পাব। যে অপজিশনে থাকছে, গুম-খুনের যারা শিকার হয়েছেন তারা থাকছেন; যারা জুলাই রেভল্যুশনের সঙ্গে সম্মুখ সারিতে ছিলেন তারা থাকছেন এবং পুরো বাংলাদেশের সোসাইটির একটা বড় আকারের রিপ্রেজেন্টেশন হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy