নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত চলতি আইসিসি টি২০ বিশ্বকাপে সবার আগে গ্রুপ ‘সি’ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে

2026-02-15T19:05:54+00:00
2026-02-15T19:05:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩২)
ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার টি২০ বিশ্বকাপে নেপালের বিপক্ষে জেসন হোল্ডার ও বোলাররা গড়ে দেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত। হোলাডারকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা
X

ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার টি২০ বিশ্বকাপে নেপালের বিপক্ষে জেসন হোল্ডার ও বোলাররা গড়ে দেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত। হোলাডারকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা

ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত চলতি আইসিসি টি২০ বিশ্বকাপে সবার আগে গ্রুপ ‘সি’ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা। আর এই বড় পরাজয়ে চলতি বিশ্বকাপ থেকে নেপালের বিদায়ও নিশ্চিত হয়েছে।
ভারতরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে শুরুতে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে নেপাল। জবাবে ১৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। টানা তৃতীয় জয়ে সুপার এইটে পৌঁছে গেল ক্যারিবীয়রা।
এদিন ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাপ হোপ ছিলেন জয়ের মূল কারিগর। খেলেছেন ৪৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস। ৩৮ বলে ফিফটি ছোঁয়া এই ব্যাটসম্যানের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও পাঁচটি চার। তার সঙ্গে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শিমরন হেটমায়ার। তিনি ৩২ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন। তার ঝড়ো ইনিংসে ছিল দুটি ছক্কা ও চারটি বাউন্ডারি।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বল হাতে দারুণ শুরু করে ক্যারিবীয়রা। পাওয়ারপ্লেতেই ২২ রানে নেপালের ৩ উইকেট তুলে নেয় তারা। পরে ২৩ রানে চতুর্থ ও ৪৬ রানে পঞ্চম উইকেট তুলে নেপালকে আরও চাপে ফেলে। ৭৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর অবশ্য শেষদিকে দীপেন্দ্র সিং এইরির ৪৭ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংসে শতরান পার করেছে নেপাল। সপ্তম উইকেটে সোমপাল কামির সঙ্গে মিলে ৫৪ রানের জুটি গড়ে লড়াই করার মতো পুঁজি গড়তে অবদান রেখেছেন। কামি ১৫ বলে ৪টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। এইরির ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছয়। 
আর বল হাতে চার ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন জেসন হোল্ডার। ম্যাচসেরাও তিনি। সুপার এইটে পৌঁছে যাওয়া ক্যারিবিয়ানরা গ্রুপের শেষ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে বৃহস্পতিবার কলকাতায়। নেপালের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার মুম্বাইয়েই।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল : ২০ ওভারে ১৩৩/৮ (ভুর্তেল ১, আসিফ ১১, পাউড়েল ৫, আইরি ৫৮, আরিফ ২, লোকেশ ১৩, ঝা ১১, কামি ২৬*, কারান ১, আকিল ৪-০-৩০-১, ফোর্ড ৪-১-১০-১, হোল্ডার ৪-০-২৭-৪, শামার ৪-০-৩৮-১, মোটি ২-০-১৭-০, চেইস ২-০-১০-১)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৫.২ ওভারে ১৩৪/১ (কিং ২২, হোপ ৬১*, হেটমায়ার ৪৬*; কারান ২-০-১২-০, কামি ২-০-২৩-০, নান্দান ৩-০-২৪-১, লামিছানে ৩-০-৩৮-০, আইরি ৩.২-০-১৯-০, ভুর্তেল ২-০-১৮-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: জেসন হোল্ডার।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy