
X
প্রতীকী ছবি
চলতি আইসিসি টি২০ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে শুরুতে ব্যাট করবে ভারত।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে ভারতের একাদশে দুটি পরিবর্তন এসেছে। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব ফিরেছেন। বাদ পড়েছেন আশ্বদীপ সিং ও সাঞ্জু স্যামসন।
ম্যাচ মাঠে গড়ানোর আগে অনুষ্ঠি হলো টস। যেখানে কয়েন নিক্ষেপে জয় পেলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে।
এবারও হ্যান্ডশেক করলেননা দুই দলের অধিনায়ক। আগের ম্যাচগুলোর মতোই সৌহার্দ্য বিনিময় না করেই টস পর্ব শেষ করলেন ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ক।
এমনিতেই ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই দর্শক-সমর্থক থেকে শুরু করে পুরো ক্রীড়া দুনিয়ার ওপর যেন হাইভোল্টেজ ছড়িয়ে যাওয়া। সেখানে এবারের বিশ্বকাপে এই ম্যাচটি ঘিরে এত বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে, ম্যাচটাই অনিশ্চিত হয়ে পড়েছিল।
বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে এই ম্যাচটি বয়কট করেছিল। যদিও শেষ পর্যন্ত আইসিসির উদ্যোগে বাংলাদেশেরই মধ্যস্থতায় ম্যাচটি খেলতে রাজি হয় ভারত। অবশেষে সেই ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে।
পাকিস্তান একাদশ:সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।
ভারত একাদশ: ঈশান কিষান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।