সংসদে নওগাঁর ছয়টি আসনে নতুন ৬ মুখ

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটি জামায়াত ইসলামী বিজয়ী হয়েছেন। নির্বাচিত

2026-02-15T19:33:43+00:00
2026-02-15T19:33:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংসদে নওগাঁর ছয়টি আসনে নতুন ৬ মুখ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ২২৩)
X

ত্রয়োদশ জাতীয় সংসদে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটি জামায়াত ইসলামী বিজয়ী হয়েছেন। নির্বাচিত এই ছয়জনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।

নির্বাচিতরা হলেন- নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের বিএনপির মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের জামায়াত ইসলামীর মো.এনামুল হক, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের বিএনপির মো. ফজলে হুদা, নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের বিএনপির জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম।

নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, নওগাঁ-১ মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৬৫জন।

নওগাঁ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫৩৩। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৪৩৬।

নওগাঁ-৩ আসনে মো. ফজলে হুদা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪২১ ভোট। এ আসনে ভোটার ৪ লাখ ৪০ হাজার ৭৮৫জন।

নওগাঁ-৪ আসনে একরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ভোট পেয়েছেন ৯৭ হাজার ৫৮৫। এই আসনে ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৮৬০।

নওগাঁ-৫ আসনে ধানের শীষ প্রতীকে জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৯ হাজার ৩৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৪৭ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৩০।

নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৭ হাজার ৬২৯ ভোট পেয়েছেন। এখানে ভোটার ছিলেন ৩ লাখ ৪৫ হাজার ৪১৬।

নতুন এই ছয় জনপ্রতিনিধি দেশের সংসদে গিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের বিষয়ে কথা বলবে এমন প্রত্যাশা সাধারন মানুষের।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy