বিশ্বকাপের মধ্যে ছুটিতে দেশে যাচ্ছেন ফার্গুসন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান চলছে, সুপার এইটে ওঠা নিশ্চিত হয়নি এখনও। তবে সেই লড়াই থেকে আপাতত বিরতি লকি ফার্গুসনের।

2026-02-15T19:56:43+00:00
2026-02-15T19:56:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের মধ্যে ছুটিতে দেশে যাচ্ছেন ফার্গুসন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৮৮)
 বিশ্বকাপের মধ্যে ছুটি পেলেন লকি ফার্গুসন
X

বিশ্বকাপের মধ্যে ছুটি পেলেন লকি ফার্গুসন

নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান চলছে, সুপার এইটে ওঠা নিশ্চিত হয়নি এখনও। তবে সেই লড়াই থেকে আপাতত বিরতি লকি ফার্গুসনের। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটিতে দেশে ফিরছেন এই ফাস্ট বোলার। বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটি খেলে চারটি উইকেট নিয়েছেন ফার্গুসন। আহমেদাবাদে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার তিনি উড়াল দিচ্ছেন দেশের পথে।
নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে গত মাসের শুরুতেই জানানো হয়েছিল, বিশ্বকাপের মধ্যেই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরতে পারেন ফার্গুসন ও ম্যাট হেনরি। ফার্গুসনের সময়টা এলেও হেনরির সেই সময় এখনও আসেনি। 
আপাতত কানাডার বিপক্ষে ম্যাচটিতেই কেবল ফার্গুসন থাকছেন না বলে ধারণা করা হচ্ছে। দল সুপার এইটে উঠলে তিনি আবার বিশ্বকাপে ফিরে আসবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। তবে এই পরিকল্পনার বিকল্প কিছু প্রয়োজন হলেও সময়মতো 
পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কোচ রব ওয়াল্টার,‘ এই পর্যায়ে আমরা লকির কোনো বদলি দলে নিচ্ছি না, আপাতত পরিকল্পনা হলো সে সুপার এইটের আগে দলে যোগ দেবে। তবে যদি প্রয়োজন হয়, ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা বেন সিয়ার্স ও কোল ম্যাককনি প্রস্তুত আছে স্কোয়াডে যোগ দিতে।’
গ্রুপ পর্বে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে কিউইরা। মঙ্গলবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট নিশ্চিত করার সুযোগ আছে তাদের।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy