প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম (ভিজিট : ৪৩)

X
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওয়ালা
জয় পেলে কে না খুশি হয়? কিন্তু পেপ গার্দিওয়ালার জয় পেয়েও খুশি নন! এফএ কাপে স্যালফোর্ড সিটিকে হারানো ম্যাচের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি ম্যানচেস্টার সিটি কোচ। চতুর্থ স্তরের দলের বিপক্ষে ওই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স তার চোখে ছিল ‘বিরক্তিকর।’
এফএ কাপের চতুর্থ রাউন্ডে স্যালফোর্ডকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া সিটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক গেয়ি। ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যাওয়ার পরও স্যালফোর্ডকে চেপে ধরতে পারেননি স্টোন্স-ফোডেনরা। দ্বিতীয় গোলের দেখা পেতে তাই অপেক্ষা করতে হয় ম্যাচের ৮১তম মিনিট পর্যন্ত।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় হতাশার জায়গাগুলো তুলে ধরেন গার্দিওয়ালা রাখঢাক না করেই এই স্প্যানিশ কোচ বললেন, দলের খেলা ছিল বিরক্তিকর। “না (পারফরম্যান্সে খুশি নই)। আমরা মাঠের ফাঁকা জায়গাগুলো কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষ যেভাবে রক্ষণ সামলাবে, তার উপর নির্ভর করে আক্রমণের জায়গা পাওয়া, সেটা আমরা পড়তে পারিনি।” “এ কারণেই ম্যাচটি ছিল বিরক্তিকর। একমাত্র ভালো খবর হচ্ছে, আমরা পরের ধাপে উঠেছি। এটাই।”
স্যালফোর্ডের বিপক্ষে গুয়ার্দিওলা মূলত বেঞ্চের শক্তি পরখ করেছেন। নয়টি পরিবর্তন এনে সেরা একাদশ সাজান সিটি কোচ। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে থাকায় নিয়মিতদের সতেজ রাখার পরিকল্পনার কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথাও জানালেন তিনি,‘ কথাটা এভাবে বলা ভালো হবেৃ মানসিকভাবে আমরা ফুরিয়ে আসছিলাম, ক্লান্ত ছিলাম। অনেক কারণেই গত দুই-তিনটি সপ্তাহ কঠিন গেছে। কিন্তু এটা আমাদের কাজ। বর্ষপঞ্জি দেখাচ্ছে, কয়েকদিন পরপরই ম্যাচ খেলতে হয় আমাদের।”
এফএ কাপের পঞ্চম রাউন্ডে ওঠা ম্যাচে ম্যানসিটির জন্য স্বস্তির খবর হয়ে এসেছে জন স্টোন্সের লম্বা সময় পর মাঠে ফেরা। ঊরুর চোট কাটিয়ে দুই মাসেরও বেশি সময় পর মাঠে ফিরেছেন এই ইংলিশ ডিফেন্ডার। তবে গার্দিওয়ালার মনে হচ্ছে, সেরা ছন্দে ফিরতে স্টোন্সের আরও সময় দরকার। “সে ফিরেছে। তার আরও সময় প্রয়োজন। যে জন স্টোন্সকে আমরা চিনি, সে সে-ই স্টোন্স নয়। তবে প্রতিপক্ষকে চাপ দিতে এবং আগ্রাসী মনোভাব দেখানোর ক্ষেত্রে তার শরীরী ভাষা ছিল আসলেই ভালো। এটা গুরুত্বপূর্ণ যে, সে ৬৫ মিনিট খেলল।”