এক ম্যাচে দুই রেকর্ড জেসন হোল্ডারের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ম্যাচে নিজের প্রথম বলেই শিকার ধরা জেসন হোল্ডার পরে উইকেট নিয়েছেন আরও তিনটি। নেপালের বিপক্ষে চমৎকার বোলিংয়ে দারুণ

2026-02-15T20:09:49+00:00
2026-02-15T20:09:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক ম্যাচে দুই রেকর্ড জেসন হোল্ডারের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ৪০)
ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার
X

ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার

ম্যাচে নিজের প্রথম বলেই শিকার ধরা জেসন হোল্ডার পরে উইকেট নিয়েছেন আরও তিনটি। নেপালের বিপক্ষে চমৎকার বোলিংয়ে দারুণ দুটি কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার। মুম্বাইয়ে রোববার নেপালকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে টি২০ বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয় ক্যারিবিয়ানরা। দলের জয়ের ভিতটা গড়ে দেন হোল্ডার। প্রতিপক্ষকে ১৩৩ রানে আটকে রাখার পথে বড় ভূমিকা রাখেন তিনি।
চার ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন হোল্ডার। টি২০ বিশ্বকাপে এই প্রথম ম্যাচে চার উইকেট নিলেন তিনি। দুইবার করে পেয়েছিলেন তিনটি করে উইকেট।বল হাতে আলো ছড়িয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন হোল্ডার। এটাও তাকে দেয় আরেকটি প্রথমের স্বাদ। টি২০ বিশ্বকাপে আগের আট ম্যাচে একবারও ‘ম্যান অব দা ম্যাচ’ হননি তিনি।
ভারতের ওয়াংখেড়েতে পঞ্চম ওভারে আক্রমণে এসেই আসিফ শেখকে বিদায় করে দেন হোল্ডার। ডিপ ফাইন লেগে ধরা পড়েন নেপাল ওপেনার। নিজের পরের ওভারে আসিফের বড় ভাই আরিফ শেখকেও ফেরান হোল্ডার। প্রথম দুই ওভারে স্রেফ ৪ রান দেন দেওয়া পেসারকে ১৮তম ওভারে বোলিংয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। এবার টানা তিনটি চার হজম করেন হোল্ডার। ইনিংসের শেষ ওভারটি করতে এসে আবার ঘুরে দাঁড়ান তিনি। দ্বিতীয় ও শেষ বলে দুই উইকেট নেন ওভারে স্রেফ সাত রান খরচ করে।
আসরে প্রথম দুই ম্যাচেও জয়ের স্বাদ পেয়েছে টি২০’র দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পর নেপালকে হারানো দলটি ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইতালির মুখোমুখি হবে, আগামী বৃহস্পতিবার।
-






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy