দেশের স্বার্থে সাকিব-মাশরাফিকে ফেরাতে পারে বিএনপি : লবি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও খুলনা থেকে সংসদ সদস্য হওয়া আলী আসগর লবি জানিয়েছেন, দেশের ক্রিকেটের

2026-02-15T20:26:17+00:00
2026-02-15T20:26:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের স্বার্থে সাকিব-মাশরাফিকে ফেরাতে পারে বিএনপি : লবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৯৩)
সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা-ফাইল ছবি
X

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা-ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও খুলনা থেকে সংসদ সদস্য হওয়া আলী আসগর লবি জানিয়েছেন, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাকে ফেরানোর উদ্যোগ নিতে পারে বিএনপি। সম্প্রতি বাংলাদেশি এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্রিকেটের কূটনৈতিক সাফল্য ও ভবিষ্যতে তার সম্ভাব্য রাজনৈতিক ভূমিকা নিয়ে কথা বলেন।
আলী আসগর লবি মনে করেন, সাকিব ও মাশরাফি দেশের ক্রিকেটের বড় সম্পদ। তিনি বলেন, দেশের স্বার্থ বিবেচনায় এই দুই ক্রিকেটারকে মূলধারার ক্রিকেটে ফেরাতে বিএনপি ভূমিকা রাখতে পারে। তার মতে, অভিজ্ঞ এই ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগানো দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে।
সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপ প্রসঙ্গে লবি ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি টেবিলের রাজনীতি বা কূটনৈতিক লড়াইয়েও বিসিবির জয়ী হওয়া উচিত ছিল। বিশ্বকাপের মতো বড় আসরে বিসিবির কূটনৈতিক সাফল্য নিশ্চিত করতে না পারাকে তিনি বড় ব্যর্থতা হিসেবে দেখছেন।
ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গন পরিচালনার দায়িত্ব পাওয়া প্রসঙ্গে আলী আসগর লবি তার আগ্রহের কথাও জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দায়িত্ব দেন, তবে ক্রীড়ামন্ত্রী হতে তার কোনো আপত্তি নেই। দেশের ক্রীড়াঙ্গনের সংস্কার ও উন্নয়নে কাজ করার সুযোগ পেলে তা গ্রহণ করবেন বলেও উল্লেখ করেন তিনি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy