ভারতের বিপক্ষে জিতবে পাকিস্তানই: হাফিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হচ্ছে আজ রোববার। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

2026-02-15T20:39:05+00:00
2026-02-15T20:39:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের বিপক্ষে জিতবে পাকিস্তানই: হাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৩২)
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মোহাম্মদ হাফিজ
X

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মোহাম্মদ হাফিজ

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হচ্ছে আজ রোববার। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন দর্শকরা। তবে মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ আগের মতো জমে না। মাঠে গড়ানোর আগেই ভারতের জয় অনুমিত ব্যাপার হয়েই দাঁড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানও তা-ই বলছে। 
আজ শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন দলটির সাবেক প্রধান কোচ মোহাম্মদ হাফিজ।
হাফিজ বলেন, ‘উসমান তারিককে নিয়ে যে আলোড়ন তৈরি করেছে, সেটা আমাদের জন্য একটি মনস্তাত্ত্বিক জয়। এখন সবাই বাবর আজমকে নিয়ে নয়, তারিককে নিয়ে কথা বলছে। সে মাত্র দু-একটি ম্যাচ খেললেও ভারতীয় ক্রিকেটারদের মনের ভেতরে আতঙ্ক তৈরি করেছে। ভারত এখন নেটে নির্দিষ্টভাবে তাকে মোকাবিলা করার অনুশীলন করছে।’
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এমন নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে আলোচনা আপনি কতবার দেখেছেন? মিডিয়া ও বিশ্বে যেভাবে সে আলোড়ন তুলেছে, তাতে কেউ ভারত-পাকিস্তান ম্যাচের ফল নয়। তারিককে নিয়ে ভাবছেন।’
যদিও এর আগে টি২০ বিশ্বকাপে আগের আটবারের দেখায় ভারত জিতেছে ৭ ম্যাচ। পাকিস্তান জিতেছে এক ম্যাচ।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy