পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে ইশান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইশান কিষানের ব্যাটিং তাণ্ডব। টি২০ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাট

2026-02-15T20:50:53+00:00
2026-02-15T20:50:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে ইশান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ৮২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইশান কিষানের ব্যাটিং তাণ্ডব। টি২০ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালান ভারতীয় ওপেনার ইশান। রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত।
প্রথম ওভারে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ১ রান। এরপর রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন আরেক ওপেনার ইশান কিশান। দ্বিতীয় উইকেটে তিলক ভার্মার সঙ্গে ৪৬ বলে ৮৭ রানের জুটি গড়েন ইশান। তিলক ভার্মা উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ইশান কিশান। ৮.৪ ওভারে দলীয় ৮৮ রানে আউট হয়ে ফেরেন ইশান। 
তবে তার আগে ৪০ বলে ১০টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন ইশান। টি২০ বিশ্বকাপে আগের আটবারের দেখায় ভারত জিতেছে ৭ ম্যাচ। পাকিস্তান জিতেছে এক ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এরপরও ভালো সূচনা পায় তারা। ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকেই এগাচ্ছে ভারত। মাত্র ২৭ বলে ফিফটির পূরণ করেছেন ইষাণ। তার ইনিংস থেমেছে ৭৭ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেটে ১২৭ রান। এখন ১১ রানে তিলক ভার্মা ও ১ রানে সূর্যক্রমার অপরাজিত রয়েছেন। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy