নামিবিয়াকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সুপার এইটের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ভারতের চেন্নাইয়ে রোববার

2026-02-15T20:59:14+00:00
2026-02-15T20:59:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নামিবিয়াকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো যুক্তরাষ্ট্র
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৪১)
: যুক্তরাষ্ট্রের উদযাপনের মুহূর্ত।
X

: যুক্তরাষ্ট্রের উদযাপনের মুহূর্ত।

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সুপার এইটের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ভারতের চেন্নাইয়ে রোববার গ্রুপ এ-তে নিজেদের শেষ ম্যাচে  টস জিতে শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র। জবাবে নামিবিয়া ৬ উইকেটে করতে পারে ১৬৮ রান। 
যুক্তরাষ্ট্রের হয়ে সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩৩ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসে বড় স্কোর পেতে অবদান রেখেছেন। তার বিস্ফোরক ইনিংসটাতে ছিল ৪টি চার ও ৬টি ছক্কার মার। শুরুর দিকে অবশ্য ভিত গড়তে অবদান ছিল অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের। ৩০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। 
নামিবিয়ার হয়ে ৩৯ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৮ রানে লড়াই করেছেন ওপেনার লরেন স্টিনক্যাম্প। তাছাড়া ৩১ রান করেন জেজে স্মিট। ২৮ রান আসে লফটি ইটনের ব্যাট থেকেও। যুক্তরাষ্ট্রের হয়ে ৩০ রানে দুটি উইকেট নেন শেডলি ফন শালকভিক। 
গ্রুপ এ-তে ৪ ম্যাচে দুই জয়ে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্টে। একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তানও। এখন যুক্তরাষ্ট্রের অপেক্ষায় থাকতে হবে বাকি গ্রুপ ম্যাচের ফলাফলের ওপর। আশায় থাকতে হবে সেসবের ফল যেন তাদের অনুকূলে আসে। 
ইনিংসের প্রথম বলে আলি খানকে চার মেরে রান তাড়া শুরু করেন স্টিনক্যাম্প। পরে সৌরাভ নেত্রাভালকারকে ছক্কায় ওড়ান তিনি। পঞ্চম ওভারে আলি খানকে দুই চারের পর একটি ছক্কায় ওড়ান এই ওপেনার।
পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে ছক্কায় খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দেন ইয়ান ফ্রাইলিঙ্ক। কিন্তু পরের বলেই তাকে বিদায় করে ৫২ রানের জুটি ভাঙেন ফন স্কালভিক।
ক্রিজে গিয়েই দ্রুত রান বাড়ানোয় মনোযোগ দেন ইয়ান নিকোল লফটি-ইটন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনি। চারটি চারে ১৭ বলে ২৮ রান করে ফেরেন। এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরে ২৩ বলে ফিফটি করা স্টিনক্যাম্পও।
গেরহার্ড ইরাসমাস টিকতে পারেননি। জেজে স্মিট কিছুক্ষণ দলকে টানেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। যেমন আগ্রাসী ব্যাটিংয়ের প্রয়োজন ছিল সেটা করতে পারেনি দলটির ব্যাটসম্যানরা।
প্রথম ১০ ওভারে ৯৭ রান করা নামিবিয়া পরের ১০ ওভারে করতে পারে কেবল ৭১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৯৯/৪ (মোনাঙ্ক ৫২, শায়ান ২২, মুক্কামাল্লা ১৭, কৃষ্ণামুর্থি ৬৮*, মিলিন্ড ২৮, শুভাম ৫*; ট্রাম্পেলমান ৪-০-৫২-০, স্মিট ৩-০-৪৩-০, হেইঙ্গো ১-০-১২-০, শুলজ ৪-০-৩৫-০, মাইবার্গ ৪-০-২২-২, ইরাসমাস ৩-০-২৭-২, লফটি-ইটন ১-০-৫-০)
নামিবিয়া: ২০ ওভারে ১৬৮/৬ (স্টিনক্যাম্প ৫৮, ফ্রাইলিঙ্ক ১৯, লফটি-ইটন ২৮, ইরাসমাস ৬, স্মিট ৩১, গ্রিন ১৮ রিটায়ার্ড আউট, ট্রাম্পেলমান ৩*, লিচার ০*; আলি ৪-০-৪৩-১, নেত্রাভালকার ৪-০-২৭-১, ফন স্কালভিক ৪-০-৩০-২, মহসিন ১-০-১০-০, হারমিত ৩-০-২৫-০, শুভাম ১-০-৬-১)
ফল: যুক্তরাষ্ট্র ৩১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাঞ্জায় কৃষ্ণামুর্থি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy