তামিম ইকবাল মন্ত্রী হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে আলোচনায় তামিম ইকবাল। তবে এবার ক্রিকেট নিয়ে নয়। নতুন গঠিত হতে

2026-02-15T21:14:51+00:00
2026-02-15T21:14:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তামিম ইকবাল মন্ত্রী হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ১০৮)
তামিম ইকবাল
X

তামিম ইকবাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে আলোচনায় তামিম ইকবাল। তবে এবার ক্রিকেট নিয়ে নয়। নতুন গঠিত হতে যাওয়া সরকারের মন্ত্রিসভায় তার থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের কারণে। যদিও তামিম স্পষ্ট করেছেন মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব তিনি পাননি। এটিকে স্রেফ ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের আগে দলটির কয়েকজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন তামিম। দলটির বিপুল বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য মন্ত্রিসভার বেশ কয়েকটি তালিকা ছড়িয়ে পড়ে, যেখানে নাম দেখা যায় তামিম ইকবালেরও।
বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে সবকিছু খোলাসা করেন তিনি। গুঞ্জন নাকচ করে দিয়ে তামিম লেখেন, ‘আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’
বাংলাদেশের প্রেক্ষাপটে তারকা ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোর রেওয়াজ নতুন কিছু নয়। এর আগে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান খেলোয়াড়ি জীবনেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তামিম তাদের মতো সরাসরি নির্বাচনে অংশ না নিলেও প্রচারণায় থাকায় তার মন্ত্রী হওয়ার গুঞ্জনটি খুব দ্রুত ডালপালা মেলেছিল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy