প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম (ভিজিট : ৪৭)

X
প্রতীকী ছবি
চলামান আইসিসি টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ভারতকে ভালো সূচনা এনে ভারতীয় ওপেনার ইষাণ কিষাণ। দুইশোর বেশি করার সুযোগ থাকলেও মিডল অর্ডারের ব্যর্থতায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান করেন ভারত। পাকিস্তানকে জিততে হলে কজরতে হবে ১৭৬ রান।
কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।
এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘক্ষণ ক্রিজে থাকলেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি দলনেতা সূর্যকুমার যাদব। উসমান তারিকের বলে আউট হওয়ার আগে ২৯ বলে ৩১ রান করেন তিনি। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাইম আইয়ুব।
ভারতের বিপক্ষে আজ রোববার টি২০তে ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট দল। টি২০ বিশ্বকাপে এটা রেকর্ড। এদিন পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন সাইম আইয়ুব। একটি করে উইকেট নেন অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারেক।
আন্তর্জাতিক টি২০তে এটি রেকর্ড, তবে সেটি যৌথভাবে। আন্তর্জাতিক টি২০তে এমন উদাহরণ আছে আরও ৭টি।