নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার পথে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশেরনবনির্বাচিতসরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকা‌লে

2026-02-16T13:46:49+00:00
2026-02-16T13:46:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার পথে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ৮২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকা‌লে তি‌নি ঢাকা‌র উদ্দেশে রওনা হয়েছেন।

শ্রীলঙ্কার বাংলা‌দেশ হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ‌ দি‌তে আজ সকা‌লে কল‌স্বো বিমানবন্দর থে‌কে ঢাকার উদ্দেশে যাত্রা ক‌রে‌ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।

হাইক‌মিশন বলছে, এই ঐতিহাসিক অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলা‌দেশ এবং শ্রীলঙ্কার মধ্যে শক্তিশালী এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেয়।

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy