নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত সংসদ ভবন এলাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত সংসদ ভবন এলাকা।আগামীকাল (মঙ্গলবার, ১৭

2026-02-16T14:23:32+00:00
2026-02-16T14:23:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত সংসদ ভবন এলাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ১০৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত সংসদ ভবন এলাকা। 

আগামীকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ এমপির শপথ। 

শপথ অনুষ্ঠানের আনুষঙ্গিক বিষয়ে সমন্বয় চলছে সরকার গঠন করতে যাওয়া বিএনপির পক্ষ থেকেও। দলটি বলছে, জুলাই সনদ বাস্তবায়নের খুব একটা বেগ পেতে হবে না। সংসদে বসেই দলগুলোর মধ্যে হবে আলোচনা।

দেড় বছরেরও বেশি সময় পর রাষ্ট্রের জনপ্রতিনিধিদের বরণ করে নেয়ার অপেক্ষা। এজন্যেই সংসদ ভবন চত্বর ও আশপাশে চলছে শেষ সময়ের প্রস্তুত। সৌন্দর্য বর্ধন, আইনশৃঙ্খলা পাশাপাশি শেষ সময়ের প্রস্তুতি পর্যবেক্ষণে সরকার গঠন করতে যাওয়া বিএনপির প্রতিনিধি দল।

জনগণের রায়কে আমানত হিসেবে উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে হতে যাওয়া এই আয়োজন ঘিরে বাড়তি উৎসাহ বিএনপির।

এদিকে জুলাই সনদ বাস্তবায়নের খুব একটা বেগ পেতে হবে না উল্লেখ করে তিনি জানান, এটি বাস্তবায়ে সংসদে বসেই দলগুলোর মধ্যে হবে আলোচনা।

একই সঙ্গে আগামীকালের শপথ ঘিরে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। মানিক মিয়া এভিনিউয়ের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy