পাকিস্তান-ইয়েমেনের মুসল্লিরা রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতিতে ব্যস্ত

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। পাকিস্তান ও ইয়েমেনের মুসল্লিরাপবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। পণ্যের দাম বেশি

2026-02-16T15:14:39+00:00
2026-02-16T15:14:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তান-ইয়েমেনের মুসল্লিরা রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতিতে ব্যস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ৩৮)
X

দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। পাকিস্তান ও ইয়েমেনের মুসল্লিরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। পণ্যের দাম বেশি হলেও, পাকিস্তানের বাজারে ক্রেতার উপস্থিতি বেশি। এরইমধ্যে রমজান উপলক্ষে ৩৮ বিলিয়ন রুপির প্যাকেজ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের মুসল্লিরা ব্যস্ত মসজিদ সাজসজ্জার কাজে।


রোজার আগে শেষ জুমার নামাজে বাড়তি ভিড় দেখা গেছে পাকিস্তানের বাজারে। শাকসবজি-ফলমূল থেকে শুরু করে মাংসের দোকান- সবখানেই ক্রেতা সমাগম। এসময় পণ্যের দাম বেশি হওয়ায় ক্ষোভ ঝাড়েন অনেক ক্রেতা।

ক্রেতাদের একজন বলেন, গত বছর রমজানের আগে আমরা যে পরিমাণ ইফতার সামগ্রী কিনতাম, এবার পণ্যের দাম বাড়তি থাকায় চাহিদা থাকলেও কিনতে পারছি না।

অন্য আরেকজন বলেন, রমজানের আসার কয়েকদিন আগেই বাজারে পণ্যের দাম বাড়তে শুরু করেছে। আগে এক ডজন কলা একশো রুপিতে পাওয়া গেলেও এখন তা মিলছে ২০০ রুপিতে। শাকসবজির বাজারেও একই অবস্থা। তবে ভিন্ন কথা বলছেন অনেক ক্রেতা। পণ্যের দাম বাড়লেও তা আগের বছরের তুলনায় কম বলে মনে করছেন ক্রেতারা।

২০২৩ সাল থেকেই উচ্চ মুদ্রাস্ফীতির কারণে বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতি। রুপির মান কমে যাওয়া, জ্বালানির দাম বাড়াসহ নানা কারণে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়। যদিও সাম্প্রতিক সময়ে পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। এরইমধ্যে রমজান উপলক্ষে ৩৮ বিলিয়ন রুপির প্যাকেজ ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

শুধু পাকিস্তান নয়, যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের মুসল্লিরাও রমজান ঘিরে প্রস্তুতি নেয়া শুরু করেছে। নতুন করে মসজিদগুলো ধোয়ামোছার কাজ করছেন বাসিন্দারা।

ইয়েমেনের একজন বাসিন্দা বলেন, আমরা রমজানকে স্বাগত জানাই মসজিদকে নতুনভাবে সাজিয়ে। এমনভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সাজাই যাতে রমজানের শুরুতে মন সৃষ্টিকর্তার বন্দনা ও রোজার জন্য প্রস্তুত থাকে। এছাড়া, সানার বাজারগুলোতেও বাড়তি ক্রেতা উপস্থিতি লক্ষ করা গেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy