চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

চীনের জিয়াংশু প্রদেশে আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনায় আটজন নিহতের খবর জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এ ছাড়া দঙ্গাই

2026-02-16T15:16:42+00:00
2026-02-16T15:16:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম   (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চীনের জিয়াংশু প্রদেশে আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনায় আটজন নিহতের খবর জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এ ছাড়া দঙ্গাই প্রদেশের দঙ্গান গ্রামে আরেকটি বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

চীনের গ্রামীণ সম্প্রদায়গুলো প্রায়ই ছুটির দিন ও গুরুত্বপূর্ণ উপলক্ষ উদযাপনের জন্য স্পার্কলার এবং বিকট শব্দ করা ‘মিসাইল’ আতশবাজি জ্বালায়। এসব উপলক্ষের মধ্যে রয়েছে চীনা নববর্ষ। ৯ দিনব্যাপী উদযাপিত হওয়া এ উৎসব গত মঙ্গলবার শুরু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘জরুরি ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপণ, জননিরাপত্তা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে।’

বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন বিকেল ৪টার দিকে নেভানো সম্ভব হয়। এ ঘটনায় আটজন নিহত ও দুজন সামান্য দগ্ধ হয়েছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy