আড়াইহাজারে পুকুর দখল: হামলা ভাংচুর লুটপাট

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক উন্নয়ণ কাজে ব্যবহৃত একটি পুকুরের দখল নেয়া কে কেন্দ্র করে দখলদারদের বাড়ী ঘরে হামলা লুটপাট

2026-02-16T15:31:40+00:00
2026-02-16T15:31:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে পুকুর দখল: হামলা ভাংচুর লুটপাট
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৭১৯)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক উন্নয়ণ কাজে ব্যবহৃত একটি পুকুরের দখল নেয়া কে কেন্দ্র করে দখলদারদের বাড়ী ঘরে হামলা লুটপাট এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। 

ঘটনাটি সোমবার ( ১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১ টায় ঘটেছে উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায়। এ বিষয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

ভুক্তভোগীরা জানায়, ওই এলাকার একটি পুকুরের আয় দিয়ে একটি সামাজিক সংগঠন চলে। এর নেতৃত্ব দিচ্ছিলেন ওই গ্রামের হকমিয়ার পুত্র আহাম্মদ।কিন্তু বেশ কয়েকদিন যাবত একই এলাকার মানিক, শাহ আলম, রাজিম, কাসু সহ বেশ কয়েকজন ওই পুকুরটির দখল নেয়ার চেষ্টা করে। এতে আহাম্মদ ও তার অনুসারীরা বাধ সাধলে ঘটনার সময় প্রতিপক্ষের উল্লিখিত লোকেরা আহাম্মদ গংদের বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা নগদ ৩ লাখ টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নেয়। অভিযোগে ”হামলাকারীরা চাঁদা দাবী করেছিল” বলেও উল্লেখ আছে বলে আড়াইহাজার থানা পুলিশ জানায়।

 

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy