ওয়ান ব্যাংক পিএলসি-এর কৌশলগত রূপরেখা ২০২৬ প্রকাশ

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

ওয়ান ব্যাংক পিএলসি ২০২৬ সালের জন্য তাদের কৌশলগত অগ্রাধিকার ও রূপরেখা ঘোষণা করেছে।আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার রেডিসন

2026-02-16T15:43:59+00:00
2026-02-16T15:43:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওয়ান ব্যাংক পিএলসি-এর কৌশলগত রূপরেখা ২০২৬ প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৯৫)
X

ওয়ান ব্যাংক পিএলসি ২০২৬ সালের জন্য তাদের কৌশলগত অগ্রাধিকার ও রূপরেখা ঘোষণা করেছে। 

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল-এ আয়োজিত এক স্ট্র্যাটেজিক লিডারশিপ সভায় এ রূপরেখা উন্মোচন করা হয়।

দিনব্যাপী এ সভায় ব্যাংকের স্ট্র্যাটেজিক লিডারশিপ টিমের প্রায় ৮০ জন সদস্য অংশগ্রহণ করেন। সভার মূল লক্ষ্য ছিল ‘ভিশন ২০২৬’-এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সমন্বয় নিশ্চিত করা, যা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং উৎকর্ষতা অর্জনের একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এ. এস. এম. শহীদুল্লাহ্ খান, নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্ এবং স্বতন্ত্র পরিচালক ও নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী (অব.) বক্তব্য রাখেন। তারা ব্যাংকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান ঐক্যবদ্ধ ও উদ্দেশ্যনির্ভর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ভিশন ২০২৬ আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। আমরা একটি শক্তিশালী ও ভবিষ্যৎ-প্রস্তুত ব্যাংক গড়ে তুলতে চাই। এই রূপরেখা প্রবৃদ্ধির পাশাপাশি সুদৃঢ় ব্যবস্থাপনা, ডিজিটাল উদ্ভাবন এবং অপারেশনাল উৎকর্ষতাকে অগ্রাধিকার দেয়। স্পষ্টতা, স্থিতিশীলতা ও লক্ষ্য নিয়ে আমরা গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জন্য সর্বোচ্চ অবদান রাখতে চাই।”

বিশেষ অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসি-এর চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার। তিনি দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর রূপান্তর প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং দেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে মতামত ব্যক্ত করেন।

২০২৬ সালের জন্য ওয়ান ব্যাংক পিএলসি এর কৌশলগত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে-

● প্রবৃদ্ধি ত্বরান্বিত করা

● সুশাসন জোরদার করা

● ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবন এগিয়ে নেওয়া

● মূল ব্যবসা সম্প্রসারণ

● গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, কর্মী এবং সামাজিক দায়িত্ববোধ নিশ্চিত করা

ব্যাংকটির ‘ভিশন ২০২৬’ টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সাফল্য অর্জনের লক্ষ্যে একটি সমন্বিত ও ভবিষ্যতমুখী কৌশলগত ভিত্তি স্থাপন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy