দেশ ছাড়লেন বিসিবি সভাপতি আমিনুল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে সময় কাটাতেঅস্ট্রেলিয়ার উদ্দেশেদেশ ছেড়েছেন।সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি

2026-02-16T16:39:39+00:00
2026-02-16T16:39:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশ ছাড়লেন বিসিবি সভাপতি আমিনুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৪৭)
X

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। 

বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেন, বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।

জানা গেছে, দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা জানিয়ে বুলবুল নিজ নিজ কমিটির কাজ আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সহকর্মীদের শুভেচ্ছাও জানিয়েছেন।

দীর্ঘদিন ধরেই আমিনুলের পরিবার অস্ট্রেলিয়ায় থাকেন। গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর টানা দুই মাস বিসিবিতে কাজ করেছেন তিনি। এই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-টোয়েন্টি কাপ অল্প সময়ে দুটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছেন তিনি।

তবে বিসিবি সভাপতিকে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাতে হয়েছে জাতীয় দল নিয়ে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট ইস্যু থেকে শুরু করে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক সভা করতে হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর থেকেই বিসিবিতে অস্থিরতা বিরাজ করছে। বোর্ড পরিচালকদে’র মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং সংবাদমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে দেশের ক্রিকেটাঙ্গনে।

এদিকে, আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও মিনহাজুল আবেদীন নান্নু আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর ক্রিকেটের বর্তমান অচলাবস্থা কাটবে।

নান্নু বলেন, নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, আশা করি এখন সব কিছু নিয়মের মধ্যে ফিরবে। ক্লাবগু্লোর সঙ্গে বিসিবি’র যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি।

বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের অধীনে অনেক ক্লাবই ঘরোয়া লিগে অংশ নিতে অনীহা প্রকাশ করে আসছিল। এই ‘বিসিবি বনাম ক্লাব’ দ্বন্দ্বের বিষয়ে নান্নু সাফ জানিয়ে দেন যে, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা চলবে না।

তিনি বলেন, আমাদের কাছে ক্রিকেটই সবার আগে। সব কিছুর উপরে বাংলাদেশ এই নীতি মেনে আমাদের এগোতে হবে। খেলার মাঠে কোনো আপস নেই। আমরা চাই সবার জন্য একটি সুন্দর সমাধান আসুক।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy