বন্দি মাদুরোকে ব্যঙ্গ করে ‘ভালোবাসার শুভেচ্ছা’ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিউইয়র্ক সিটির কারগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্যাঙ্গাত্মক শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। সেই

2026-02-16T16:58:23+00:00
2026-02-16T16:58:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্দি মাদুরোকে ব্যঙ্গ করে ‘ভালোবাসার শুভেচ্ছা’ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ৪২)
X

নিউইয়র্ক সিটির কারগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্যাঙ্গাত্মক শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। সেই শুভেচ্ছাবার্তায় মাদুরোকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আপনি আমার হৃদয় হরণ করেছেন।’

কয়েকটি ডিজিটাল কার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছে হোয়াইট হাউস। তার একটি কার্ডে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে নিউইয়র্কে অপহরণ করে আনার সময়কার একটি ছবি দিয়ে বলা হয়েছে, ‘আপনি আমার হৃদয় হরণ করেছেন।’ ছবিটিতে মাদুরোর চোখ ঢাকা এবং হাতে হাতকড়া। কার্ডটির ক্যাপশনে বলা হয়েছে, ‘শুধু আপনার জন্য তৈরি করা।’

উল্লেখ্য, ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে রক্ষণশীল রাজনীতিবিদ প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক খুবই খারাপ। ২০১৬ সালে যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেনের সময়েও এই নিষেধাজ্ঞা জারি ছিল।

২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে তার তিক্ততা বৃদ্ধি পায় আরও কয়েকগুণ। গত ৪ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারি বন্দি আছেন।  

১৪ ফেব্রুয়ারি এক্সে আরও কিছু ডিজিটাল কার্ড প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেগুলোর ক্যাপশনেও বলা হয়েছে— ‘শুধু আপনার জন্য তৈরি করা।’

এসব কার্ডে ট্রাম্প আমলের সাফল্যের খতিয়ানের তালিকায় উঠে এসেছে বহুল সমালোচিত গ্রিনল্যান্ড বিষয়ও। আরেক কার্ডে এল সালভাদরে গ্যাং সদস্য কিলমার অ্যাবার্গো গার্সিয়ার সঙ্গে ডেমোক্র্যাট সেনেটর ক্রিস ভ্যান হোলেনের বিতর্কিত মদ্যপানও উঠে এসেছে। তাতে বিশেষ বার্তাও লেখা আছে। 

বলা হয়েছে, “অবৈধ ভিনদেশীদের জন্য ডেমোক্র্যাটদের ভালবাসার মতো আপনার জন্য আমার ভালবাসাও দৃঢ়। আমি আপনার সঙ্গে মদ্যপানের জন্য ১ হাজার ৫৩৭ মাইল উড়ে যাব।”





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy