পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, শিশুসহ বহু হতাহত

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে একটি থানার কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।সোমবার (১৬

2026-02-16T17:24:16+00:00
2026-02-16T17:24:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, শিশুসহ বহু হতাহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাকিস্তানে একটি থানার কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ জানিয়েছে, বান্নু জেলার মিরিয়ান থানার কাছে একটি মোটরসাইকেলে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

পুলিশ সূত্র জানায়, থানার সামনে অবস্থিত দোকানগুলোর কাছে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশের সাধারণ মানুষ হতাহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই) এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানিয়েছেন, হতাহতদের জেলা সদর হাসপাতাল এবং খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রেসকিউ ১১২২ কর্মকর্তারা জানান, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করে এবং মরদেহ উদ্ধার করে। ঘটনার পর বান্নু পুলিশের একটি বড় দল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিএস) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য আরও কোনও হুমকি আছে কি না তা নিশ্চিত করতে বিডিএস দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে বান্নু জেলায় একের পর এক নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনা ঘটছে। গত জানুয়ারিতে ডোমেল এলাকায় এক বিস্ফোরণে দুই কিশোর আহত হয়েছিল, যাদের একজন দুই সপ্তাহ পর মারা যায়। একই মাসে ডোমেলের সাবেক নাজিম ফিদা মুহাম্মদ খান ওয়াজির তার কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে আহত হন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy