ব্রাজিলে রেকর্ড সয়াবিন উৎপাদনের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বে শীর্ষ সয়াবিন উৎপাদন ও রফতানিকারক দেশ ব্রাজিল। ২০২৫-২৬ বিপণন বর্ষে দেশটি প্রায় ১৭ কোটি ৮০ লাখ টন

2026-02-16T19:32:15+00:00
2026-02-16T19:32:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিলে রেকর্ড সয়াবিন উৎপাদনের সম্ভাবনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৫৫)
X



বিশ্বে শীর্ষ সয়াবিন উৎপাদন ও রফতানিকারক দেশ ব্রাজিল। ২০২৫-২৬ বিপণন বর্ষে দেশটি প্রায় ১৭ কোটি ৮০ লাখ টন সয়াবিন উৎপাদনের রেকর্ড গড়তে যাচ্ছে। দেশটির সরকারি সংস্থা কোনাব বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

কোনাব আরো জানায়, ফেব্রুয়ারির শুরু পর্যন্ত ব্রাজিলে সয়াবিনের মোট আবাদি জমির ১৭ দশমিক ৪ শতাংশ থেকে ফসল সংগ্রহ করা হয়েছে। তবে মধ্য ও উত্তরাঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে মাঠ থেকে সয়াবিন সংগ্রহে কিছুটা বিঘ্ন ঘটছে। যদিও এখন পর্যন্ত উৎপাদনমান ও ফলনের সম্ভাবনায় তা উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্রাজিলের শীর্ষ কৃষি ফসল উৎপাদনকারী অঙ্গরাজ্য মাতো গ্রোসোতে এরই মধ্যে প্রায় অর্ধেক সয়াবিন খেত কাটা হয়েছে। খাতসংশ্লিষ্টরা জানান, রেকর্ড সয়াবিন ফলনের প্রেক্ষাপটে বৈশ্বিক তেলবীজ ও শস্যবাজারে ব্রাজিলের প্রভাব আরো জোরালো হয়ে উঠতে পারে।

এদিকে কোনাব আরো জানিয়েছে, ব্রাজিলে ২০২৫-২৬ বিপণন বর্ষে দ্বিতীয় দফা ভুট্টা উৎপাদন (কৃষি মৌসুমে প্রথম ফসল কাটার পর একই জমিতে আবার যে ভুট্টা চাষ করা হয়) ১০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টনে পৌঁছতে পারে। এটি জানুয়ারিতে দেয়া পূর্বাভাসের তুলনায় প্রায় ১২ লাখ টন কম এবং গত বছরের ১১ কোটি ৩২ লাখ ২০ হাজার টনের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম। ব্রাজিলে মোট ভুট্টা উৎপাদনের বড় অংশই আসে এ দ্বিতীয় ফসল থেকে। বছরের দ্বিতীয়ার্ধে এ ভুট্টা প্রধানত রফতানি হয় এবং আন্তর্জাতিক বাজারে তা মার্কিন ভুট্টার সঙ্গে প্রতিযোগিতামূলক হয়।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ব্রাজিলে দ্বিতীয় ভুট্টার আবাদ উল্লেখযোগ্য বাড়ে। এছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ মোট নির্ধারিত জমির ২১ দশমিক ৬ শতাংশে বপন সম্পন্ন হয়েছে। বিশ্লেষকরা জানান, সাম্প্রতিক মৌসুমগুলোর গড় অগ্রগতির সঙ্গে এ হার সামঞ্জস্যপূর্ণ এবং গত মৌসুমের তুলনায় এগিয়ে।




















Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy