প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম (ভিজিট : ১৭৫)

X
নির্বাচনে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সহধর্মিণী ও প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস বলেছেন, ‘নির্বাচন কমিশন ও কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা থাকা সত্ত্বেও ঢাকা-৮ আসনের কোনো বাতিল ভোট বৈধ করা হয়নি। তা নাহলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত।’
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, ‘নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে সব কেন্দ্রে যাওয়ার তার আইনগত অধিকার রয়েছে এবং তিনি কোথাও কোনো প্রভাব বিস্তার করেননি।’
আফরোজা আব্বাসের দাবি, বাতিল ভোটগুলো বৈধ করা হলে মির্জা আব্বাসের প্রাপ্ত ভোট আরও বাড়ত।
এ সময় তিনি রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন মির্জা আব্বাসের সহধর্মিণী। তার বক্তব্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় নির্বাচন-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।