আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চলতি টি২০ বিশ্বকাপের শুরুটাই ভালো হয়নি আফগানিস্তানের। হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচে। অবশেষে সোমবার জয়ের দেখা পেল তারা।

2026-02-16T20:05:05+00:00
2026-02-16T20:32:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৮:৩২ পিএম  (ভিজিট : ৪৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

চলতি টি২০ বিশ্বকাপের শুরুটাই ভালো হয়নি আফগানিস্তানের। হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচে। অবশেষে সোমবার জয়ের দেখা পেল তারা। আজমতউল্লাহ ওমরজাইয়ের বীরত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রশিদ খান বাহিনী। আর আফগানদের এই জয়ের পরেই সুপার এইটে জায়গা পাকাপক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে সবার উপরেই অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। সংযুক্ত আরব আমিরাতের হারের কারণে সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জন করা সম্ভব কেবল নিউজিল্যান্ডের। এমতাবস্থায় নিজেদের শেষ ম্যাচে হারলেও কোনো শঙ্কা থাকছে না প্রোটিয়াদের। টেবিলে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। আর ২ করে পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান আফগানিস্তান ও আরব আমিরাতের। আর তলানিতে আছে কানাডা।

চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল আফগানিস্তান। তবে সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল রশিদ খানের দল। জয়ের পাশাপাশি দিনটি স্মরণীয় হয়ে থাকল আফগান অধিনায়কের বিশ্বরেকর্ডের কারণে। টি২০ ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান।  আফগানিস্তানের জয়ে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।

এরআগে এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আমিরাত। মাত্র ১৩ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন আলিশান শরাফু ও সোহাইব খান। তৃতীয় উইকেটে তাদের জুটিতে ঘুরে দাঁড়ায় আরব আমিরাত। শরাফু ৩ চার ও ২ ছক্কায় ৪০ করে ফিরলেও সোহাইব তুলে নেন দুর্দান্ত ফিফটি। ৪৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৮ রানের ইনিংসে আমিরাতকে ৯ উইকেটে ১৬০ রানের পুঁজি এনে দেন তিনি।

আফগানদের হয়ে বল হাতে আগুন ঝরান আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এই পেসার। এছাড়া মুজিব উর রহমান নেন ২ উইকেট। ইতিহাস গড়া রশিদ খান তার কোটার ৪ ওভারে পান ১টি উইকেট। ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে (০) হারিয়ে ধাক্কা খায় আফগানিস্তান। জুনায়েদ সিদ্দিকীর বলে শুরুতেই সাজঘরে ফেরেন তিনি। তবে ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে ৩৭ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলের ভিত্তি মজবুত করেন।

মাঝে গুলবাদিন নাইব (১৩) ও সেদিকুল্লাহ আতাল (১৬) দ্রুত ফিরলে কিছুটা চাপ তৈরি হয়। তবে দারউইশ রাসুলির ৩৩ এবং শেষদিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের অপরাজিত ৪০ রানের সুবাদে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। আমিরাতের হয়ে জুনায়েদ সিদ্দিকী ও মোহাম্মদ আরফান ২টি করে উইকেট শিকার করেন।

আরব আমিরাতকে হারানোর সুবাদে তিন ম্যাচ শেষে আফগানিস্তানের পয়েন্ট ২। সমান ম্যাচে দুই পয়েন্ট আরব আমিরাতেরও। এ ছাড়া নিউজিল্যান্ড ৩ ম্যাচ ৪ এবং দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। দুটির বেশি দলের ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই বলে দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিত হয়েছে আজই। আগামীকাল নিউজিল্যান্ড যদি কানাডাকে হারায়, তবে তারাও উঠে যাবে। বিদায় নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তান ও আরব আমিরাতের।

এই ওমারজাই দলকে সাফল্য এনে দনে ম্যাচরে প্রথম ওভারইে। এর আগে অবশ্য হয়ে যায় বস্তির নাটক। ম্যাচরে প্রথম বলইে কট বহিাইন্ডরে জোরাল আবদেন করে আফগানস্তিান। আম্পায়ার আউট না দওেয়ায় রভিউি নয়ে তারা। ওভাররে চর্তুথ বলে আবার একই ঘটনা। এবারও আম্পায়ার কট বহিাইন্ড না দওেয়ায় রভিউি ননে আফগানরা। এবার লম্বা সময় রপ্েিল দেেখ আউট দনে টিিভ আম্পায়ার। এই পরক্রিমায় প্রথম ওভার শষে হতে লেেগ যায় প্রায় ১১ মনিটি! পরের ওভারে মুজবি উর রাহমকে দুটি চার মেের দারুণ এক ডলেভিারেিত এলবডিব্লউি হয়ে যান আমরিাতরে সবচেেয় বড় ভরসা অধনিায়ক মুহাম্মাদ ওয়াসমি।

আগরে ম্যাচে ফফিটি করা সােহইেব খান অবশ্য নমেইে পাল্টা আক্রমণ শুরু করনে। তার সঙ্গে আশলিান শারাফুও দারুণ খেেল সরেিয় দনে চাপ। তৃতীয় উইকেেট ৫৭ বলে ৮৪ রানরে জুটি গড়নে দুজন। ১০ ওভারে ৯৩ রান তুলে ফলো আমরিাত তখন ১৯০-২০০ রানরে স্কোররে দেিক ছুটছ। আর এই জুটি ভাঙার পর সইে সম্ভাবনাও শষে হয়ে যায়। মুজবি শষে স্পেেল ফেির বদিায় করনে শারাফুকে (৩১ বলে ৪০)।

একটু পর ওমারজাই পরপর দুই বলে শকিার করনে দুটি উইকটে। পরে আউট করনে তিিন ৪৮ বলে ৬৮ রান করা সোহইেবকও। প্রথম বোলার হসিেেব ট২০তে ৭০০ উইকটে পূরণ করনে আফগান অধনিায়ক।  শেষ  ১০ ওভারে ৭ উইকটে হারেিয় ৬৭ রান যোগ করতে পারেন আমরিাত।
সেই পুঁজি নিয়েই লড়াই কম করেনি তারা। কিন্তু পারেনি ওমারজাইকে হারাতে।

কোনোরকমে আশা জিইয়ে রাখা আফগানরা পরের ম্যাচে কানাডার সঙ্গে লড়বে বৃহস্পতিবার চেন্নাইয়ে। ছিটকে পড়া আমিরাত শেষ ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লিতে বুধবার।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত : ২০ ওভারে ১৬০/৯ (আরিয়ানশ ০, ওয়াসিম ১০, শারাফু ৪০, সোহেইব ৬৮, সৈয়দ হায়দার ১৩, হার্শিত ০, আরফান ০, হায়দার আলি ১৩, সিমরানজিত ৩, জুনায়েদ ৩*; ওমারজাই ৪-০-১৫-৪, মুজিব ৪-০-৩১-২, জিয়াউর ৪-০-৪৩-০, রাশিদ ৪-০-২৪-১, নুর ৩-০-৩৫-০, গুলবাদিন ১-০-৮-০)।

আফগানিস্তান : ১৯.২ ওভারে ১৬২/৫ (গুরবাজ ০, ইব্রাহিম ৫৩, গুলবাদিন ১৩, আটাল ১৬, রাসুলি ৩৩, ওমারজাই ৪০*, নাবি ৩*; জুনায়েদ ৩.২-০-২৩-২, হায়দার আলি ৪-০-৩৩-০, জাওয়াদউল্লাহ ৪-০-৩৯-১, আরফান ৪-০-৩০-২, সিমরানজিত ৪-০-৩৭-০)।

ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: আজমাতউল্লাহ ওমারজাই।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy